রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
September 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ একজন আটক

Published: September 22, 2026 at 11:30 AM
শিবগঞ্জে ৬টি চোরাই  মোটরসাইকেল সহ একজন আটক

 

শিবগঞ্জে চোরাইকৃত ৬টি মোটরসাইকেলসহ এক চোরকে আটক করেছে পুলিশ। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিনোদপুর ইউনিয়নে কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকব্যক্তি একই এলাকার মোস্তফার ছেলে ইদুল আলী। দুপুরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ঐ এলাকায় অভিযান চালিয়ে ইদুল আলীকে আটক করে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।