বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 22, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

Published: September 22, 2026 at 11:31 AM
ভোলাহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা


ভোলাহাটের দলদলী ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 "অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" শ্লোগানে আজ সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং পরিবেশ-সামাজিক উন্নয়ন সংস্থা- (ঊঝউঙ)র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা রানীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কবির, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মেনুয়ার জাহান, ইউনিয়ন পরিষদ সদস্য মাজহারুল ইসলাম পুতুল, সাবেক ইউপি সদস্য আব্দুল বারি, মোস্তাকিম, আব্দুর রাজ্জাক, আনারুলসহ অন্যরা।

 সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর জোর দেন অতিথিরা। উল্লেখ্য সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধি, সমাজসেবক, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ইমামগণ উপস্থিত ছিলেন।