বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 15, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

Published: September 15, 2026 at 02:58 PM
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় আলিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব সজীব কুমার সাহা, গ্রাম আদালত প্রকল্পের গোমস্তাপুর উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদির, শামিম রেজা রয়েল, আমিরুল ইসলাম, যোহাক আলী, মাসুদ রানা, বকুল আলী এবং নারী সদস্য রেহেনা বেগম ও জবেদা বেগমসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ ও স্থানীয় বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমানো সম্ভব।

বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ জন্য ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ গ্রাম আদালতকে আরও কার্যকর ও সক্রিয় করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।