মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 13, 2026
October 13, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে বিএমডিএ’র ৫ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

Published: October 13, 2026 at 12:20 PM
গোমস্তাপুরে বিএমডিএ’র ৫ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন


গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে লক্ষীপুর পাতান মার্চেন্টের বাথান সংলগ্ন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সিনিয়র সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদসহ অন্যরা। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় রহনপুর ইউনিয়নের স্বরস্বতীপুর হতে লক্ষ্মীপুর পর্যন্ত এবং জনতা স্কুল মোড় হতে হুক্কাপুর পর্যন্ত রাস্তার দু’ধারে বনজ, ফলদ ও ওষধি প্রজাতির মোট ৫,০০০টি চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএমডিএ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।