শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 10, 2026
October 10, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক

Published: October 10, 2026 at 01:44 PM
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক



গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান ও সম্পাদক পদে আব্বাস আলী নির্বাচিত হয়েছেন।

আজ ভোটগ্রহণ ও গণনা শেষে রিটার্নিং অফিসার  মনির উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলপত্র অনুযায়ী, সভাপতি পদে চাকা প্রতীকে মজিবুর রহমান ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের আশরাফুল ইসলাম ১৮৮ ভোট ও ছাতা প্রতীকের এসরাফিল পেয়েছেন ২৮ ভোট।

সহ-সভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে বিজয় কুমার চক্রবর্তী ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের দুরুল হোদা পেয়েছেন ১৬৪ ভোট এবং গরুগাড়ি প্রতীকের সাদিকুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। 

সম্পাদক পদে মই প্রতীকে  আব্বাস আলী ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের তৌহিদুজ্জামান বাবু পেয়েছেন ১৮৮ ভোট এবং আম প্রতীকে  জাহিদ হাসান পেয়েছেন ৫০ ভোট।

এদিকে কার্যনির্বাহী সদস্য পদে হাতপাখা প্রতীকে আমিন ৩৫৩ ভোট পেয়ে প্রথম স্থান, হরিণ প্রতীকে মাসুদ রানা (কমল কাদরী) ৩৫০ ভোট পেয়ে দ্বিতীয়, ফুটবল প্রতীকে  ফারুক আহমেদ ৩২৬ ভোট পেয়ে তৃতীয়, কবুতর প্রতীকে সেলিম সরকার ৩১৬ ভোট পেয়ে চতুর্থ এবং আনারস প্রতীকে মিলন আহমেদ রিপন ২৫১ ভোট পেয়ে পঞ্চম স্থান অর্জন করেন। এ ছাড়া সেলাই মেশিন প্রতীকে আবদুল মতিন ২১৩ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন।

ফলাফলপত্রে উল্লেখিত তথ্য অনুযায়ী, ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।