বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খাঁড়িতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল চাঁপাইনবাবগঞ্জে ১৬৪টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা: থাকবে আইপি ক্যামেরা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২ চিকিৎসক আক্রান্ত ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি গোমস্তাপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, ইউএনর গাড়ি ক্ষতিগ্রস্ত হারানো ৩০টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল জেলা পুলিশ
Printed on: October 07, 2026
October 07, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ

Published: October 07, 2026 at 03:21 PM
গোমস্তাপুরে দুস্থ-অসহায়দের মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অনুদানের চেক ও বিশেষ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তহবিল থেকে উপকারভোগীদের এ আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্যের তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসপির ঐচ্ছিক তহবিল থেকে ৩৬ জনকে নগদ ৫০ হাজার টাকা করে এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনকে ১৫ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, “সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”