শনিবার ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 10, 2026
October 10, 2026
জাতীয়
জাতীয়

মহালয়া উদযাপিত : দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

Published: October 10, 2026 at 01:08 PM
মহালয়া উদযাপিত : দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

 

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দেবী দুর্গার আগমন বার্তা বহনকারী শুভ তিথি ‘মহালয়া’ আজ নানা ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দেবীপক্ষের সূচনালগ্নে আজ সকালে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠান। আর এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। সকালে শ্রীশ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। মহালয়ার দিনেই দেবী দুর্গা কৈলাসের আবাস ছেড়ে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, যা পরে দুর্গাপূজা উৎসব হিসেবে উদযাপিত হয়।