আনুষ্ঠানিক ফটোসেশন ও অনুশীলন শেষ, বাকি ছিল শুধু দেশ ছাড়ার অপেক্ষা। কিন্তু শেষ মুহূর্তে ভিসা জটিলতায় থমকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সফর আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সকালে ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল যুবাদের। তবে আগের দিন রাতে ক্রিকেটারদের জানানো হয়, ভিসা না পাওয়ায় নির্ধারিত ফ্লাইটে যাওয়া সম্ভব হচ্ছে না। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ওমান কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি। ভিসা ইস্যুর বিষয়টি বিসিবির নিয়ন্ত্রণে না থাকায় এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই বলে জানিয়েছে বোর্ড। প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে দ্রুত দল পাঠানোর ব্যবস্থা করা হবে। সে পর্যন্ত ক্রিকেটারদের প্রস্তুত রাখা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর ওমানের ক্রিকেট একাডেমি মাঠে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। বাকি চারটি ম্যাচ নির্ধারিত ছিল ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর। তবে ভিসা জটিলতায় সফর পিছিয়ে যাওয়ায় সিরিজের নতুন সূচি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শিরোনাম
পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ড. সাইমুমের ডিও লেটার
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক
বিদায়ী ম্যাচের পর আবারও মাঠে নামছেন মেসি
ভিসা জটিলতায় আটকে গেল যুবাদের ওমান যাত্রা
গোমস্তাপুরে ১১ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা চেম্বারের মতবিনিময় সভা
রহনপুরে শিশুদের নিয়ে দিনব্যাপী পোসালু উৎসব
মহালয়া উদযাপিত : দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
Printed on: October 10, 2026
October 10, 2026
খেলাধুলা
ভিসা জটিলতায় আটকে গেল যুবাদের ওমান যাত্রা
সর্বশেষ খবর
পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
Oct 10, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 10, 2026
বিদায়ী ম্যাচের পর আবারও মাঠে নামছেন মেসি
Oct 10, 2026