আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেছেন লিওনেল মেসি। বুধবার ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসির বিদায়ী ম্যাচে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনাকে বিদায় জানানোর পর এবার ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় মেসি। রোববার (১১ অক্টোবর) ভোরে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ক্লাব ফুটবলে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে। জাতীয় দলের দায়িত্ব শেষ করে মেসির গন্তব্য এখন যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ফলে ক্লাবটির হয়ে আরও কয়েক বছর খেলার সুযোগ রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জাতীয় দলের আবেগঘন বিদায়ের পর এবার মেসির পুরো মনোযোগ ইন্টার মায়ামিতে। ক্লাবটির হয়ে ২০২৬ সালের মৌসুমটা স্মরণীয় করে রাখতে মেসির সামনে রয়েছে আরও তিনটি বড় লক্ষ্য। এমএলএস কাপ জয়, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন এবং টানা তৃতীয়বারের মতো মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়া।
শিরোনাম
পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ড. সাইমুমের ডিও লেটার
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক
বিদায়ী ম্যাচের পর আবারও মাঠে নামছেন মেসি
ভিসা জটিলতায় আটকে গেল যুবাদের ওমান যাত্রা
গোমস্তাপুরে ১১ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা চেম্বারের মতবিনিময় সভা
রহনপুরে শিশুদের নিয়ে দিনব্যাপী পোসালু উৎসব
মহালয়া উদযাপিত : দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
Printed on: October 10, 2026
October 10, 2026
খেলাধুলা
বিদায়ী ম্যাচের পর আবারও মাঠে নামছেন মেসি
সর্বশেষ খবর
পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
Oct 10, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 10, 2026
ভিসা জটিলতায় আটকে গেল যুবাদের ওমান যাত্রা
Oct 10, 2026