জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে দিন শেষে ১ উইকেটে ১০৮ রান করেছে খুলনা। অন্য ম্যাচে নাঈম শেখের সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা বিভাগ। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সাব্বির হোসেন। এস এম মেহরবের ব্যাট থেকে এসেছে ২১ রান। খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন মেহেদী। সফর আলী পেয়েছেন ৩ উইকেট, সামিউন বশির রাতুলের শিকার ১ উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় খুলনা। দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম যোগ করেন ৪৪ রান। ৩৭ বলে ২২ রান করে আউট হন বিজয়। অন্য প্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ৯৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। কালাম সিদ্দিকী অলিন অপরাজিত আছেন ২৮ রানে। দিন শেষে রাজশাহীর চেয়ে ১১ রানে পিছিয়ে খুলনা। দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে ২ উইকেটে ৩৪৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। ওপেনিংয়ে নাঈম শেখ ও জিসান আলমের ১৫৫ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৮১ রান করে ফিরেছেন জিসান। নাঈম সেঞ্চুরি করার পর ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ঢাকার হয়ে আশিকুর রহমান করেছেন ১০ রান। দিনের বাকি সময়টা সামলে নিয়েছেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মার্শাল ৮০ রানে অপরাজিত আছেন। অঙ্কনের সংগ্রহ ৫৩ বলে ৩২ রান। সিলেটের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ।
শিরোনাম
পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে পানি সম্পদমন্ত্রীকে ড. সাইমুমের ডিও লেটার
রহনপুর স্টেশন বাজার সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক
বিদায়ী ম্যাচের পর আবারও মাঠে নামছেন মেসি
ভিসা জটিলতায় আটকে গেল যুবাদের ওমান যাত্রা
গোমস্তাপুরে ১১ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সাংবাদিকদের সাথে জেলা চেম্বারের মতবিনিময় সভা
রহনপুরে শিশুদের নিয়ে দিনব্যাপী পোসালু উৎসব
মহালয়া উদযাপিত : দুর্গাপূজার ক্ষণগণনা শুরু
Printed on: October 10, 2026
October 10, 2026
খেলাধুলা
মেহেদীর ৬ উইকেটের দিনে নাঈমের সেঞ্চুরি
সর্বশেষ খবর
পাঁকা ও দুর্লভপুরে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
Oct 10, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩১ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 10, 2026
বিদায়ী ম্যাচের পর আবারও মাঠে নামছেন মেসি
Oct 10, 2026