চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা কমলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। গত একদিনে আক্রান্ত হয়েছেন আরো ৩১ জন মানুষ। তাদের মধ্যে ২৭ জনকে জেলা হাসপাতালে, ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন পুরুষ ও ১ জন শিশুসহ ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৮৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।