বুধবার ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 14, 2026
October 14, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার

Published: October 14, 2026 at 02:33 PM
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার

গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ নাজমুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) জেনারুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বেলাল বাজার গ্রামের মাইনুল সরদারের আমবাগানের পশ্চিম পাশে নাজমুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাজমুল হক গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া এলাকার মৃত মোস্তফার ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।