শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
October 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

Published: October 15, 2026 at 02:06 PM
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ  গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোতাহার আলী নিশান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গতকাল বিকেল সোয়া ৩টার দিকে সদর উপজেলার বাররশিয়া বৈরাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৪০ গ্রাম হেরোইন সহ মোতাহার আলী নিশানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোতাহার আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।