চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে স্কুলপর্যায়ে ক্যাম্পেইন অব্যাহত রেখেছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। আজ সকালে জেলাশহরের সোনার মোড়ে অবস্থিত নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহার। এসময় উপস্থিত ছিলেন— নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী আতাউল্লাহ আল মাহমুদ নাইম, প্রচারাভিযান সম্পাদক আর রাফি, গণমাধ্যম সম্পাদক রিফাত রায়হান, তথ্যায়ন সম্পাদক আজমারুল ইসলাম, ইমন খান, উম্মে ফাতেমা পুষ্পিতা, নাজমা খাতুন, খাদিজাতুল কুবরা, প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় ক্যাম্পেইনের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। প্রচারে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস। পরে মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে স্কুলপর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে ভূমিকা রাখতে হবে। কেউ যেন ডাবের খোসা, দইয়ের কাতারিসহ যে কোনো পাত্র যেন যেখানে-সেখানে ফেলে না রাখে। কারণ এসব পাত্রে বৃষ্টির পানি জমে এবং সেই পানিতে এডিস মশার জন্ম হয়। সেই মশা মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ হয়। কাজেই এ ব্যাপারে নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে।