বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
October 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

Published: October 15, 2026 at 02:14 PM
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন ও ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই তিন ব্যাটালিয়ন সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাত্তায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করছে। আজ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ২০টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার হতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।


দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ১০টি পূজা মণ্ডপ এলাকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি ব্যাটালিয়ন সদর দপ্তরে আরো ২ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হচ্ছে।


এরই মধ্যে সকল পূজামণ্ডপ এলাকায় প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উস্কানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আজ পূজামণ্ডপ এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।


সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


অন্যদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ৫৯ বিজিবি ৫ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় এই ৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।


দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনার আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।


পরিকল্পনা অনুযায়ী, ৫৯ বিজিবির আওতাধীন মোট ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১২টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২টি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। নিয়মিত টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে।


এ বিষয়ে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে ৫৯ বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।


তিনি সবাইকে গুজবে কান না দেয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো বিষয় পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

এদিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গোমস্তাপুর উপজেলার ১৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। তিনি বলেন, আরো দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হবে। যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে দায়িত্ব পালন করবে তারা।