জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের কোমরগ্রাম (নলপুকুর) এলাকা থেকে ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইনসহ মঈন উদ্দিন তালুকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোমরগ্রামের প্রায় ১০০ মিটার পূর্বে হিমছি থেকে বটতলীমুখী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে এর যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঈন উদ্দিনের অস্থায়ী ঠিকানা জয়পুরহাটের কালাই উপজেলার কাথাইল এবং স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার জুবলী বাগান এলাকায়। তাঁর হেফাজত থেকে ৯২.৫৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
October 15, 2026
জাতীয়
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026