মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 22, 2026
September 22, 2026
জাতীয়
জাতীয়

বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর তবে বেশি নিলে ব্যবস্থা

Published: September 22, 2026 at 11:29 AM
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর তবে বেশি নিলে ব্যবস্থা

 

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেল চালিত সাধারণ বাস মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন বাস ভাড়া আজ থেকেই কার্যকর হবে। আজ সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের কথা জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া টাকা ২৩ পয়সা থেকে বেড়ে টাকা ৪০ পয়সা হয়েছে। এদিকে, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় ঠেকাতে কঠোর মনিটরিংয়ের কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে তার বিরুদ্ধে জরিমানা জবাবদিহির ব্যবস্থা থাকবে। এমনকি রুট পারমিট বাতিলের বিষয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে।