- সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রহনপুর পৌরসভায় ৭০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ সকালে পৌরসভার পিড়াসন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন রহনপুর পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউএনও জিল্লুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। রহনপুর পৌর এলাকায় সবুজ ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 19, 2026
গোমস্তাপুর
রহনপুর পৌর এলাকায় বৃক্ষরোপণ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026