ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোমস্তাপুরে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকালে রহনপুর পৌরসভার উদ্যোগে বড়বাজার এলাকায় এ অভিযান চারানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে ওই এলাকার বিভিন্নস্থানে ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। মশার প্রজননস্থল যাতে তৈরি না হয়, সে জন্য বাড়িসহ দোকানপাটের আশপাশ ও বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
September 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026