রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 27, 2026
September 27, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে পাঁচ দিনের ক্যাম্পুরী

Published: September 27, 2026 at 02:11 PM
চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে পাঁচ দিনের ক্যাম্পুরী

চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে মহাতাঁবু জলসা, ক্যাম্প ফায়ার, গান, একক ও দলীয় নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পাঁচ দিনের এ আয়োজন শেষ হয়।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লিয়াকত আলী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের কমিশনার মো. আনিসুর রহমান।


অনুষ্ঠানে বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা। উপস্থাপনায় ছিলেন জেলা স্কাউটস সম্পাদক মারুফুল হক ও আমিনুল হক আবির। 


ক্যাম্পুরী শুরু হয় গত বুধবার। বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 


পাঁচ দিনের আয়োজনে ১২টি ‘উৎসব’সহ বিভিন্ন সৃজনশীল ও দক্ষতাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘নিজের বাড়ি নিজে সাজাই’, ‘জ্ঞানের আলো’, ‘সৃষ্টির উল্লাসে’ ও ‘তাঁবু জলসা’ ছিল প্রতিযোগিতামূলক আয়োজন। এছাড়া উডব্যাজারস গ্যাদারিং, ভলেন্টিয়ার্স নাইট ও টপ অ্যাচিভার গ্যাদারিং অনুষ্ঠিত হয়। 


সমাপনী আয়োজন শেষে কাবরা শনিবার রাতে ক্যাম্পে অবস্থান করে। রবিবার সকালে তারা নিজ নিজ বিদ্যালয়ের উদ্দেশে ফিরে যায়।