আশঙ্কা সত্যি করে ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার (১৫ মে) সকালে একলাফে লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ দশমিক ২৯ রুপি। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩ রুপি ১১ পয়সা। ব্যারেলপ্রতি ক্রুড অয়েলের দাম ১০২ ডলারে পৌঁছে গিয়েছে। কয়েকদিন ধরেই জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা চলছিল। অবশেষে সেই আশঙ্কাই বাস্তব হল। পেট্রোল আর ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজিরও দাম বেড়েছে। শুক্রবার কলকাতায় সিএনজির দাম ৯৩ রুপি ৫০ পয়সা প্রতি কেজি। তবে কয়েকটি পাম্পে ৯৬-৯৭ রুপিতে বিক্রি হচ্ছে সিএনজি। পেট্রোল, ডিজেল , সিএনজির দাম বাড়লেও নতুন করে জেট ফুয়েলের দাম বাড়েনি। সর্বশেষ গত ১ এপ্রিল ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েলের দাম রেকর্ড পর্যায়ে প্রায় ১১৫ শতাংশ বাড়ানো হয়। কিলোলিটার প্রতি দাম দাঁড়ায় ২ লাখ ৭ হাজার রুপি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এই আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির গুঞ্জন ছিলই। তেল সংস্থাগুলির তরফেও দাম বৃদ্ধির আবেদন জানানো হচ্ছিল। পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ পুরী ও রিজার্ভ ব্যাংকের গর্ভনর সঞ্জয় মালহোত্রা পোট্রোলজাত পণ্য়ের মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ না থামলে জ্বালানি দাম নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে যাবে। শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হল। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহণ খরচের ওপর। এর জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরো বাড়ে, তাহলে আগামী দিনেও জ্বালানির দামে ফের সংশোধন হতে পারে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 15, 2026
আন্তর্জাতিক
ভারতে অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026