শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র ট্রাম্প

Published: May 15, 2026 at 11:56 AM
পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্য কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে পাকিস্তানের অনুরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানের জন্যই আমরা এটা করেছি। চীন সফর শেষে উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে আবারও যুক্তরাষ্ট্রকে ‘কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ’ করতে হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র কার্যত ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা মূলত তাদের সশস্ত্র বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছি। হয়তো আমাদের আবার কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে। কারণ, আমাদের প্রায় এক মাসের যুদ্ধবিরতি হয়েছে, আপনি এটাকে সে নামেই ডাকতে পারেন। যুদ্ধবিরতিতে নিজের অনাগ্রহের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু পাকিস্তানের প্রতি সৌজন্য দেখিয়ে আমরা এতে সম্মত হয়েছি। তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান বা পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা