এবার আস্থা ভোটেও বড় জয় পেলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপাতি বিজয়। বুধবার রাজ্যটির বিধানসভার ভোটাভুটিতে বিজয়ের সরকারের পক্ষে সমর্থন দেন ১৪৪ জন বিধায়ক, বিপক্ষে ভোট দেন ২২ জন আর ভোটদানে বিরত ছিলেন পাঁচজন। আস্থা ভোটের তরী পার হওয়ার জন্য বিজয়ের দরকার ছিল ১১৮ বিধায়কের সমর্থন, তার চেয়ে অনেক বেশি পেয়ে জয়ী হলেন তিনি। এদিন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও তাদের ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করার পর এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ৪৭ জনকে বিপক্ষে ভোট দিতে বলার পরেও আস্থা ভোটে বড় জয় পান বিজয়। টিভিকের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা সবাই আস্থা ভোটে বিজয়ের সরকারের পক্ষে ভোট দেন। ফলাফলের পর, সিনেমা থেকে রাজনীতিতে পা রাখা বিজয় বলেন, ‘বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদেরকে একটি সংখ্যালঘু সরকার বলব… এমন একটি সরকার যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 13, 2026
আন্তর্জাতিক
১৪৪ বিধায়কের সমর্থন পেয়ে আস্থা ভোটেও বড় জয় বিজয়ের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026