শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 25, 2026
May 11, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

Published: May 11, 2026 at 12:07 PM
ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

 

 

ইরানের পক্ষ থেকে আসা শান্তিচুক্তির প্রস্তাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই উত্তেজনার আঁচ সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের প্রতিক্রিয়ার পর ব্রেন্ট ক্রুড: প্রতি ব্যারেলে ২ দশমিক ৮ শতাংশ বেড়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১০৪ দশমিক ০৬ ডলার। ডব্লিউটিআই: প্রতি ব্যারেলে ২ দশমিক ৭ শতাংশ বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৯৭ ডলারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি প্রস্তাবের বিপরীতে গতকাল লিখিত জবাব পাঠায় তেহরান।