গোমস্তাপুরে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ| গতকাল গভীররাতে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল বাঙ্গাবাড়ি ইউনিয়নের দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক হয়| আটককৃতরা হলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর এলাকার বাসিন্দা আলম হোসেন ওরফে আলম মে¤^ার ও আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের শামসুদ্দিনের ছেলে সাহেব আলী| তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়| গোমস্তাপুর থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ওসি নূরে আলম|
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম হোসেনের বাড়িতে অভিযান চালান| অভিযান চালিয়ে তার বসত ঘরের ভিতর থেকে পলিথিন মোড়ানো ব্যাগে ১কেজি গাঁজা জব্দ করা হয়| যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা| ওই অভিযানের পর একই ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামস্থ বারোদুয়ারী রেল ঘুন্টির রাস্তা থেকে রাত সাড়ে ৪ টার দিকে সাহেব হোসেনকে আটক করে| এ সময় তার থেকে ২১৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| যার আনুমানিক মূল্যে ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা|
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে| আটককৃত আলম হোসেন ও সাহেব আলীকে আজ আদালতের প্রেরণ করা হয়েছে|