ফরাসি
সরকার চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ‘চরম তাপদাহ ওআরএসইসি’ জরুরি পরিকল্পনা সক্রিয় করার ঘোষণা দিয়েছে| দেশটির যেসব অঞ্চলে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে, সেখানে আজ থেকেই এই
বিশেষ ব্যবস্থা কার্যকর হবে| আজ সকালে ফরাসি
সরকারের মুখপাত্র মোদ ব্রেজিওন স্থানীয় সংবাদমাধ্যম টিএফ১-কে বিষয়টি নিশ্চিত
করে বলেন, রেড অ্যালার্ট সতর্কবার্তার আওতায় থাকা সব অঞ্চলে আজ
থেকেই এই জরুরি পরিকল্পনা
চালু করা হচ্ছে| সবচেয়ে ঝুঁকিতে থাকা নাগরিকদের সুরক্ষায় আমরা জরুরি শীতলীকরণ কেন্দ্রগুলো খুলে দেব| গত ২ জুলাই
উন্মোচন করা এই পরিকল্পনার মূল
উদ্দেশ্য হলো, চরম তাপদাহের সময়ে সব সরকারি দপ্তরের
মধ্যে সমšি^ত
পদক্ষেপ নিশ্চিত করা|