বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 09, 2026
July 09, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

মার্কিন যুক্তরাষ্ট্রে দূর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহত

Published: July 09, 2026 at 02:59 PM
মার্কিন যুক্তরাষ্ট্রে  দূর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের  পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলপিয়া শহরে দূর্বত্তদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন| তিনি সেখানে ‘ডোর ড্যাস’ নামে আ্যাপ ভিত্তিক একটি খাবার কোম্পানীতে চাকুরী করতেন| অনলাইনে অর্ডার দেয়া খাবার ডেলিভারি করতে গিয়ে তিনি হামলার শিকার হন| তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাষ্টার এবং মনোয়ারা বেগমের ছেলে মাহফুজুল হক হিমেল| স্থানীয় জনপ্রতিনিধি ও  ¯^জনেরা গত বুধবার বিকেলে (আমেরিকা সময় রাত ৭ জুলাই রাত ৯টার দিকে) হিমেলের গুলিবিদ্ধ  হওয়া ও রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাবার বিষয়টি  শোনেন বলে নিশ্চিত করেছেন|


গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, গত বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই| তার পিতা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অব. ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক| তার মা গোমস্তাপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক| তাদের আদি বাড়ি ছিল একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকপুস্তম গ্রামে| হিমেলরা দুই ভাইবোন|  হিমেল  রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন| তার ছোট বোন বর্ষা রাজশাহী এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ করে| হিমেল বিবাহিত ও এক ছেলের জনক| তার স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক| তিনি আমেরকিাতে চাকুরী করেন|


হিমেলের চাচা ( তার বাবার আপন মামতো ভাই) ও ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. বাবুল বলেন, প্রায় ১৫ বছর আগে প্রথমে কানাড ও পরে তার জ্জ বছর পর আমেরিকা যাওয়া হিমেল ৩/৪ বছর পূর্বে শেষ বারের মত সপরিবারে দেশে মাকে দেখতে আসেন| তাঁর একমাত্র সন্তানের নাম  মাকিন| তার বয়স ১৪,  হিমেলের বোন বর্ষার বিয়ে হয় ইংল্যান্ড প্রবাসী ময়মনসিংহের এক ছেলের সাথে| এখন বর্ষা সপরিবারে কানাডাতে থাকেন| হিমেলের মা গত রোজার ঈদের পর মেয়ের কাছে বেড়াতে যান| এখনও তিনি সেখানে রয়েছেন| হিমেলের চাচাতো ভাই (বাবুল মে¤^ারের ছেলে) ঢাকায় প্রোগ্রামার হিসেবে কর্মরত কায়সার আহমেদ কানন বলেন, গত বুধবার বিকালে হিমেল ভাইয়ার গুলিবিদ্ধ হবার সংবাদ পাই| সবুজ নামে ফিলাডেলফিয়ায়  বসবাসরত ভেড়িবাজারের   বাসিন্দা আব্দুস সালাম মাষ্টারের ছেলে এই সংবাদ দেন| এছাড়া ভেড়িবাজারের অন্য একজন সহ আমেরিকায় বসবাসরত অন্য ¯^জনেরাও ঘটনাটি নিশ্চিত করেন|


কানন আরও বলেন,যতটুকু জানা গেছে আজ (বাংলাদেশ সময়) জোহরের পর আমেরিকার নিউ জার্সিতে হিমেলের জানাজা অনুষ্ঠিত হবে| তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে| পরিবার ও কম্যুনিটির লোকজন সেখানে চলে গেছেন| এরপর সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ কানাডা নিয়ে যাওয়া হবে  এবং  সেখানে  মা ও বোনের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে| কারা কেন হিমেলকে হত্যা করল সে সম্পর্কে এখনও কিছু জানা যায় নি| কেউ আটক হয় নি| পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান কানন| গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  নূরে আলম বলেন, আমেরিকায় মাহফুজুল হক হিমেলের গুলিবি&দ্ধ হয়ে নিহত হবার বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে|