বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 09, 2026
July 09, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published: July 09, 2026 at 12:10 PM
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকের ঝুলন্ত মরদেহ  উদ্ধার

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| তিনি পাবর্তীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের সুনিল মার্ডির ছেলে কমল মার্ডি| স্থানীয় ও পডুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে  সকলের অগোচরে বাড়ির পাশে নানা  বসন সরেনের বাড়ির একটি কক্ষে ছাদের তীরের  বাঁশের আড়ার সাথে ফাঁস দেন কমল| পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে  ঝুলন্ত মরদেহ নামিয়ে পুলিশে খবর দেয়| গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ -ওসি  নূরে আলম জানান, আজ দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়| প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, পারিবারিক সমস্যার কারনে  কমল আত্মহত্যা করে থাকতে পারেন| তবেঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ ব্যাপারে  থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি|