বুধবার ০৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 08, 2026
July 08, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ

Published: July 08, 2026 at 12:17 PM
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ

গোমস্তাপুরে ভারতীয় নেশা জাতীয় দ্রব্য এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ - বিজিবি| গতকাল রাতে রামদাসপুর সীমান্তের বড়বিল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মধ্যে রয়েছে ভারতীয় ২৩৬ বোতল এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোন| ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়টি নিশ্চিত করেছেন| ১৬, বিজিবির অধিনায়ক জানান, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে রামদাসনপুর বিওপির সদস্যরা ওই এলাকার সীমান্ত টহল দিচ্ছিলেন| টহল দেওয়ার সময় ওই বিওপির কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে রামদাসপুর বড়বিল নামক স্থানে অভিযান পরিচালনা করে| পরে ওই স্থান থেকে মালিকবিহীন ২৩৬ বোতল এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়| তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি| অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে| এদিকে জব্দকৃত ভারতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি |