ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে দেশটির যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েল সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভকে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে সাম্প্রতিক উত্তেজনায় তারা বিস্মিত নয়, কারণ ইরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো মেনে নিতে সক্ষম হবে না বলেই তাদের ধারণা। ওই কর্মকর্তা বলেন, ইরানের যেকোনো পরিস্থিতির জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রস্তুত রয়েছে। গতকাল ও তার আগের দিনের মতোই আমাদের সতর্কতা ও প্রস্তুতির মাত্রা একই রয়েছে। তিনি আরও বলেন, আমাদের যদি আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক কোনো পদক্ষেপ নিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, বর্তমানে ইরান ইস্যুতে আলোচনার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পরিচালিত হয়েছে। সূত্রটি বলেন, এই মুহূর্তে আলোচনা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র, এবং গত রাতে ইরানে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটিও তারাই করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা ও প্রস্তুতি তাদের রয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 08, 2026
আন্তর্জাতিক
ইরানের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত ইসরায়েলি বাহিনী
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026