ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আঙ্কারায় ন্যাটো সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দিয়েছেন। ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “যুদ্ধবিরতি কি শেষ? সমঝোতা স্মারকটি কি অকার্যকর হয়ে গেছে? ট্রাম্প জবাবে বলেন, “এটি একটি খুব আকর্ষণীয় প্রশ্ন। আমার মতে, এটি শেষ হয়ে গেছে। আমি তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ওরা জঘন্য। আপনারা জানেন জঘন্য কাকে বলে? ওরা জঘন্য। ওরা অসুস্থ লোক। ওদের নেতৃত্ব দেয় অসুস্থ লোকেরা। এবং ওরা হিংস্র, সহিংস লোক তিনি বলেন, “আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা তা ব্যবহার করত। আমার মতে, এটি শেষ। আমি আমাদের আলোচকদের সাথে কথা বলব, তারা আলোচনা করতে চায়, তারা ভালো লোক। স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার। কিন্তু তাদের আমার কাছে ফিরে আসতে হবে। আমার মতে, তাদের সাথে আলোচনা করাটা শুধু সময়ের অপচয়। ওরা মিথ্যুক। ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটা চুক্তি করি। আমি যদি তার সাথে (ন্যাটো মহাসচিব মার্ক রুটের দিকে ইঙ্গিত করে) একটা চুক্তি করি, তাহলে আমাদের একটা সমঝোতা হয়ে যায়। তিনি বাইরে যান, কথা বলেন। আমরা (যুক্তরাষ্ট্র ও ইরান) একটা চুক্তি করি, সবাই একমত হয়, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ট্রাম্প বলেন, “আমরা একটা চুক্তি করি। ওরা (ইরান) বাইরে গিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলে, ওরা বলে ‘আমরা এটা নিয়ে কখনো কথাই বলিনি।’ ওদের মধ্যে কোনো সমস্যা আছে। ওরা পাগল। আমার মতে, সব শেষ।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 08, 2026
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026