বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আচরণ তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, ওয়াশিংটন আন্তর্জাতিক অঙ্গনের মতো খেলাধুলার ক্ষেত্রেও নিয়মকে নিজেদের সুবিধামতো ব্যবহার করছে, প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করছে এবং বাধা তৈরির কৌশল অনুসরণ করছে। বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাসউদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আয়োজক হিসেবে এমন আচরণ করছে, যা দেশটির বৈদেশিক নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র নিয়মকে নিজেদের সুবিধামতো বাঁকিয়ে দেয়, প্রতিপক্ষকে ভয়ভীতি দেখায়, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং অন্যায্য কৌশল অবলম্বন করে। তিনি আরও বলেন, এই আচরণ যুক্তরাষ্ট্রের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ নীতিরই প্রতিফলন। ইরান এ ধরনের আচরণ প্রত্যাখ্যান করে এবং নিজেদের বৈধ অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশটির ওপর পুনরায় তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বিশ্বকাপ আয়োজনের বিষয়টিকেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করে সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর দাবি, আন্তর্জাতিক অঙ্গনে যেমন যুক্তরাষ্ট্র একতরফা প্রভাব বিস্তারের চেষ্টা করে, তেমনি বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও একই মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে বিশ্বকাপ আয়োজনসংক্রান্ত এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 08, 2026
আন্তর্জাতিক
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণ তাদের পররাষ্ট্রনীতিরই প্রতিচ্ছবি ইরানের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026