গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে| গতকাল দিবাগত রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়| ১৩ জন আটকের বিষয়টি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সত্যতা নিশ্চিত করে জানান, আ'ইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে| অভিযানে অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়| তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে| ২ গ্রাম হিরোইনসহ ১ জনকে আটক করা হয়| তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়| এছাড়া ১৯ কেজি ˆবদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১ জন চোরকে আটকসহ মাদক সেবনকারী ৮ জনকে ৩৪ ধারায় আটক করা হয়েছে| ওসি আরোও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূ'ল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে গোমস্তাপুর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে| আটককৃত ১৩ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে|
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন
শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ আসামি আটক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
Oct 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন
Oct 15, 2026