ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম বহু প্রতীক্ষিত প্রজেক্ট হলো আল্লু অর্জুন এবং ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’। সান পিকচার্সের প্রযোজনায় প্রায় ৮০০ কোটি টাকার বিগ বাজেট সায়েন্স ফিকশন অ্যাকশন এন্টারটেইনারটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে এই ছবির হাত ধরেই পর্দায় প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন অল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন। তবে এবার এই প্যান-ইন্ডিয়া ছবিকে ঘিরে সামনে এলো এক মস্ত বড় চমক। শোনা যাচ্ছে, ছবিতে যোগ দিতে চলেছেন দক্ষিণ ভারতের সেনসেশনাল ডান্সার ও অভিনেত্রী শ্রীলীলা। ‘পুস্পা ২’ ছবিতে অল্লু অর্জুন এবং শ্রীলীলার ইলেকট্রিপাইং ডান্স নাম্বারটি দেশজুড়ে ঝড় তুলেছিল। রূপালি পর্দায় তাদের অন-স্ক্রিন রসায়ন এবং নাচের যুগলবন্দি রাতারাতি দর্শকদের ফেভারিট হয়ে ওঠে। এবার সেই ম্যাজিকই কি আবার ‘রাকা’ ছবিতে ফিরতে চলেছে? বলিউড বাবল-এর সাম্প্রতিক একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি শ্রীলীলাকে ‘রাকা’ ছবির শুটিং সেটে বেশ কয়েকদিন ব্যাক-টু-ব্যাক দেখা গিয়েছে। অল্লু অর্জুন যখন ছবির একটি গুরুত্বপূর্ণ শিডিউলের শুটিং করছিলেন, তখনই সেটে হাজির ছিলেন এই অভিনেত্রী। নির্মাতাদের তরফ থেকে এখনও পর্যন্ত শ্রীলীলার চরিত্রের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা কনফার্মেশন না দেওয়া হলেও, ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছবিতে অবশ্যই স্পেশাল কিছু করতে চলেছেন তিনি। তা কোনও ক্যামিও চরিত্র হতে পারে, কিংবা ‘পুস্পা ২’-এর মতো আরও একটি ধামাকাদার ডান্স ট্র্যাক।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026