বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 08, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

Published: July 08, 2026 at 12:17 PM
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে| আজ সকালে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে| নিহত ব্যক্তি উপজেলার চরধরমপুর গ্রামের একজন বাসিন্দা শের মোহাম্মদ| প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১টার দিকে মাঠে কৃষি কাজ শেষ করে শের মোহাম্মদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন| এ সময় নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়| এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান| পরে মোটরসাইকেলটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন| দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. পলাশ কুমার শাহ তাকে মৃত ঘোষণা করেন| ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে| এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|