বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
Printed on: September 30, 2026
September 30, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

Published: September 30, 2026 at 03:32 PM
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে সীমান্ত এলাকার বেকার যুবকদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এক মাসব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন যুবক অংশ নিচ্ছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাত দাখিল মাদ্রাসায় স্থাপিত স্কিল সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুব সম্প্রদায়কে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ এবং সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপদভাবে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুজন প্রশিক্ষক এ প্রশিক্ষণ পরিচালনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।