বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 09, 2026
July 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সোয়া ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার

Published: July 09, 2026 at 01:20 PM
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সোয়া ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ এক চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে| তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিশ^নাথপুর, বাখের আলী খলিফাটোলা গ্রামের খলিলুর রহমানের ছেলে জুয়েল| সিলেট থেকে বাসযাত্রী বেশে মাদক নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসার গোপন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়| র‌্যাব জানায়, আজ সকাল সোয়া ১১টার দিকে বিশ^রোড  মোড়ে বাস থেকে নেমে হেঁটে যাবার সময়  ৪টি মাদক মামলার আসামী জুয়েলকে হাতেনাতে আটক করা হয়| সন্ধ্যায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে|