নানান আইনী জটিলতার পর গত বছরের ২৬ জুন ভারতীয় সীমান্তেরক্ষী বাহিনী - বিএসএফ কর্তৃক, বাংলাদেশে জোরপূর্বক পুশইনের শিকার আলোচিত সেই ৪ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন| গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) দিয়ে তারা নিজ দেশে ফিরে যান| এ সময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, দু’দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা এবং বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন| ওই ৪ নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভুম জেলার পাইকর থানার দর্জিপাড়া গ্রামের মুন্নু শেখের ছেলে মো. দানেশ,একই জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বিবি এবং ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান| চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম র্ফিরোজ বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের এক বছর পর ওই চারজন জন্মভূমিতে ফিরে গেলেন| প্রায় ১ বছর তারা বাংলাদেশে অবন্থান করেন| গত ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ| এ ঘটনায় সদর থানায় ২১ আগষ্ট মামলা হয়| ওই মামলার ব্যাপারে আদালতের নির্দেশনা মেতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে| সোনামসজিদ আইসিপি কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম বলেন, ওই ৪ জনকে ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যয়ন দেয় বাংলাদেশের ভারতীয় দুতাবাস এবং প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করে| ভারতে প্রত্যাবর্তণকালে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তা সুব্রত কুমার ও পবন কুমার উপস্থিত ছিলেন|
শিরোনাম
মার্কিন যুক্তরাষ্ট্রে দূর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহত
নাচোলে ডাসকোর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে সোয়া ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি মেলোনি
এআই নিয়ে বিব্রত কনকচাঁপার কঠিন হুঁশিয়ারি
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
ইসলাম পুরুষকে যেসব দায়িত্ব দিয়েছে
ট্রাম্পের শান্তি উদ্যোগে সাড়া দিচ্ছেন না পুতিন
Printed on: July 09, 2026
July 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ
১ বছর পর দেশে ফিরে গেলেন চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার পুশইনের শিকার ৪ ভারতীয় নাগরিক