শুক্রবার ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 10, 2026
July 10, 2026
জাতীয়
জাতীয়

সরকারের কাছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

Published: July 10, 2026 at 01:57 PM
সরকারের কাছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সরকারের কাছে দেশের চার ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)| ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ সিটি করপোরেশনের মেয়াদ, প্রথম সভার তারিখ, সীমানা নির্ধারণ ওয়ার্ড বিন্যাসসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে| বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে গতকাল পৃথক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন| আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে|