শুক্রবার ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 10, 2026
July 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের

Published: July 10, 2026 at 01:56 PM
ইরানে রাতভর দফায় দফায় বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের

 

ইরানের বিভিন্ন এলাকায় গতকাল গভীর রাত থেকে একাধিক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে| তবে এসব ঘটনায় নিজেদের কোনো ভূমিকা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী| অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনও শেষ হয়নি| আল জাজিরা জানিয়েছে, ইরানের আধা-সরকারি গণমাধ্যমগুলো দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে| মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর শহর আশপাশের চোগাদাক এলাকায় এবং দক্ষিণাঞ্চলের কোনারাক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়| যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে সরাসরি জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানের ভেতরে তারা কোনো হামলা চালায়নি| গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে| এর মধ্যে ইরান কাতার, বাহরাইন কুয়েতের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে|