বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর দ্বিতীয় সেমিস্টার, বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ প্রোগ্রামের ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাউবির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
শিরোনাম
মার্কিন যুক্তরাষ্ট্রে দূর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহত
নাচোলে ডাসকোর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে সোয়া ৮ কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি মেলোনি
এআই নিয়ে বিব্রত কনকচাঁপার কঠিন হুঁশিয়ারি
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
ইসলাম পুরুষকে যেসব দায়িত্ব দিয়েছে
ট্রাম্পের শান্তি উদ্যোগে সাড়া দিচ্ছেন না পুতিন