বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারে ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় মহড়া স্থলে পৌঁছান। এসময় সেনাপ্রধান সেনাবাহিনীর রণকৌশল ও প্রস্তুতি প্রত্যক্ষ করেন। মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান। এর আগে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিরোনাম
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা
ইরানের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত ইসরায়েলি বাহিনী
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা
ভিন্ন দলের সমর্থক হলেও দিন শেষে টিকে থাকে বন্ধুত্ব
তাজিকিস্তানকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান ঢাকার
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেন ট্রাম্প
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণ তাদের পররাষ্ট্রনীতিরই প্রতিচ্ছবি ইরানের প্রেসিডেন্ট
বিশ্বকাপে বিরতি আজ একদিন পরই শেষ আটের ঝড়
Printed on: July 08, 2026
July 08, 2026
জাতীয়
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা
Jul 08, 2026
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Jul 08, 2026
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
Jul 08, 2026
ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা
Jul 08, 2026