ঢাকার যানজট নিরসনে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী ৪ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালটি ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ এই নির্মাণকাজ সম্পন্ন করবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো হবে। এ ছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং অফিস কক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, কাঁচপুর বাস টার্মিনাল চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
শিরোনাম
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা
ইরানের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত ইসরায়েলি বাহিনী
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা
ভিন্ন দলের সমর্থক হলেও দিন শেষে টিকে থাকে বন্ধুত্ব
তাজিকিস্তানকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান ঢাকার
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেন ট্রাম্প
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণ তাদের পররাষ্ট্রনীতিরই প্রতিচ্ছবি ইরানের প্রেসিডেন্ট
বিশ্বকাপে বিরতি আজ একদিন পরই শেষ আটের ঝড়
সর্বশেষ খবর
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা
Jul 08, 2026
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Jul 08, 2026
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
Jul 08, 2026
ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা
Jul 08, 2026