সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৭ এবং গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৯ জন, গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন। গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৭৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৬২ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
চারা রোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে: ইউএনও মাজহারুল ইসলাম
শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, ঋণ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খুনসুটি নিয়ে পর্দায় ‘আমাদের বিশ্বকাপ’
টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
দেবকে নিয়ে শুভশ্রীর বিশেষ বার্তা
আলিয়ার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন করণ জোহর
সর্বশেষ খবর
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
Jul 06, 2026
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Jul 06, 2026
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Jul 06, 2026