বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
July 06, 2026
নাচোল
নাচোল

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Published: July 06, 2026 at 12:18 PM
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে| আজ সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়| উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বীরমুক্তিযোদ্ধা এরফান আলী, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব| এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সূধী ও গণমাধ্যম কর্মীবৃন্দ| আলোচনা শেষে ইসলামপুর সদাবিক পুরুষ দলের মামুনুর রশিদ ও পূর্ব মির্জাপুর সদাবিক মহিলা দলে আকতারা বেগমকে উদ্যোক্তা ঋণের চেক বিতরণ করা হয়| শিংরোল সমবায় সমিতি লিঃ এর হাসান আলীকে ও আখিলা মহিলা পল্লী উন্নয়ন দলের আরফিনা খাতুনকে ক্রেস ও পূর্ব মির্জাপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর আব্দু কাদের ও নাচোল কলেজ পাড়া মহিলা উন্নয়ন দলের নাদিরা বেগমকে  গাছের চারা প্রদান করা হয়|