তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। সকাল পৌনে ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভূঁইয়া। এর আগে, গত বছরের ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। গত ৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
চারা রোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে: ইউএনও মাজহারুল ইসলাম
শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, ঋণ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খুনসুটি নিয়ে পর্দায় ‘আমাদের বিশ্বকাপ’
টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
Printed on: July 06, 2026
July 06, 2026
জাতীয়
পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
Jul 06, 2026
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
Jul 06, 2026