বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 06, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

চারা রোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে: ইউএনও মাজহারুল ইসলাম

Published: July 06, 2026 at 12:21 PM
চারা রোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে: ইউএনও মাজহারুল ইসলাম

বর্তমান সরকার অর্থ ব্যয় করে বিনামূল্যে গাছ দিচ্ছে জানিয়ে শুধু রোপণ করলেই হবে না এর সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম| আজ সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে, চারা ও ˆজব সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন| তিনি বলেন, চারা রোপণ হয়েছে কিনা, সে বিষয়েও খোঁজখবর নেয়া হবে| এর বিপরীত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে কৃষককে| 


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুন নূরসহ অন্যান্যরা|  উল্লেখ্য, অনুষ্ঠানে ৫ হাজার কৃষক-শিক্ষাপ্রতিষ্ঠানে চারা-ˆজব সার এবং ২ হাজার ৪০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি ও রাসায়নিক সার দেয়া হয়| এর মধ্যে প্রত্যেককে কৃষককে ৫টি চারা ও ২৫ কেজি ˆজব সারসহ ৫টি খুঁটি এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি চারা ও ১০০ কেজি ˆজব সারসহ ২০টি খুঁটি| এছাড়া প্রত্যেক কৃষককে ৭ ধরণের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেয়া হয়|