সোমবার ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 06, 2026
July 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান

Published: July 06, 2026 at 02:22 PM
চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান


চাঁপাইনবাবগঞ্জে বারি উদ্ভাবিত আমের বাণিজ্যিক জাত পরিচিতি ও উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে| আজ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চত্বরে এই মাঠ দিবসের আয়োজন করা হয়| আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বারি, গাজীপুরের সেবা সরবরাহ বিভাগের পরিচালক ড. মোশারফ হোসেন মোল্লা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পার্টনার প্রকল্প (বারি অঙ্গ)’র এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদিস চন্দ্র বর্মন| সূচনা বক্তব্য দেন জেলা লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান ˆবজ্ঞানিক কর্মকর্তা এম মাহবুবুল অলম| প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার, বারি অঙ্গ)-এর অর্থায়নে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র আয়োজিত আলোচনাকালে বক্তারা বারি উদ্ভাবিত বারি-৪, বারি-১১সহ অন্যান্য আম নিয়ে বিশদ আলোচনা করেন এবং উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ  আম উৎপাদন করলে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির সুযোগ সৃষ্টির আহ্বান জানান| মাঠ দিবসে অংশগ্রহণকারী আমচাষিরা এই আলোচনা থেকে উদ্বুদ্ধ হন এবং আগামীদিনে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কথা বলেন|