বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
July 06, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Published: July 06, 2026 at 12:17 PM
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড - ইউসিসিএল দিবসটি পালন করেছে| আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড - বিআরডিবি ভোলাহাট কার্যালয় থেকে একটি  র‌্যালি বের করা হয়| র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউসিসিএল কার্যালয়ে এসে শেষ হয়| পরে ভোলাহাট ইউসিসিএল-এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এসময় ¯^াগত বক্তব্য দেন ,উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা সবুজ আলী| 


আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরাšি^ত করা সম্ভব| গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে| দিবসটির প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা| এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউসিসিএল লিমিটেড এর সভাপতি মিজানুর রহমান, ভোলাহাট সদর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, সমবায় প্রতিনিধি আব্দুল মালেক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, ইউসিসিএল-এর সদস্যসহ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা |