রবিবার ০৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 05, 2026
July 05, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক

Published: July 05, 2026 at 03:14 PM
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ শহরে বিশেষ অভিযানে ২ কোটি ৬৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একটি পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ| আটকরা হলেন- শহরের ফুলকুঁড়ি সিএন্ডবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে আব্দুর রহমান, তাঁর স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা| অভিযানে জব্দ হয় ৫টি স্মার্ট ও ১টি বাটন ফোন, ১টি সোনা ও ৭টি রুপাসহ অন্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন যন্ত্র, ১টি পাসপোর্ট, হেরোইন প্যাকেট করার বিভিন্ন উপকরণ এবং মাদক বিক্রয়লগ্ধ নগদ ২৪ হাজার ৩২০ টাকা| পুলিশ জানায়, আজ দুপুরে শহরের ফুলকুঁড়ি এলাকায় আব্দুর রহমানের নিজ¯^ ৩ তলা বাড়িতে  হেরোইনের চালান থাকার গোপন খবরে অভিযান চালানো হয়| ঘন্টারও বেশি সময় ধরে  সদর থানা পুলিশের পরিচালিত ওই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক হন তারা| এ ঘটনায় আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ  চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস বলেন, আব্দুর রহমান পুলিশের তালিকাভূক  মাদক কারবারি| তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য| এর পূর্বেও তাঁর নামে হেরোইনের দুটি মামলা রয়েছে| তাঁর স্ত্রী ও দুই ছেলেও মাদক কারবারে তাঁর  সহযোগি| আজ হেরোইন উদ্ধারের ঘটনার তদন্ত শুরু হয়েছে| এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ সুপার| ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন|